সাইফুল হাসান॥
রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মো. মুক্তার উদ্দীর (১৯)। নিহত মোক্তার কৃষি অফিসে কর্মরত জমির উদ্দীনের ছেলে।
নিহত মোক্তারের চাচা মোহাম্মদ রায়হান বলেন, সে ইন্টারনেট (ওয়েফাই) সংযোগের কাজ করত। গত দুই সপ্তাহ আগে রাঙা ওয়াফাইতে সে যোগ দেয়। মঙ্গলবার সকাল সাড়ে এগোরটার দিকে তবলছড়ি বাজারে ওয়াইফাইয়ের তারের সংযোগ দিতে বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন ঠিক করছিল। সে সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তৃষা চাকমা জানান, দুপুর ১২টা দিকে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু এ যুবক খুঁটি থেকে পড়ে মাথায় আঘাত পায়। এতে করে তার কান দিয়ে রক্ত বের হয়। তাকে হাসপাতালে আনা হলে আমরা দেখে নিশ্চিত হই সে ঘটনাস্থলে মারা যায়।
রাঙামাটি কোতয়ালী থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনা শুনে হাসপাতালে এসেছি। অভিযোগের ভিত্তিতে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাত দশটায় স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
