বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেদুরমুখ এলাকায় এই অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮টি দেশীয় তৈরি অস্ত্র (একনলা বন্ধুক), সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসবিবিএল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এরআগে ৪সেপ্টেম্বর একই ইউনিয়নের মামাভাগিনার ঝিরি থেকে আরো ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে.কর্ণেল শাহ আবদুল আজিজ আহমদ জানান, গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয় পাহাড়ের অরণ্যে একটি আম্তানায়। ৮টি অস্ত্রসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় দেশের স্বার্বভৌমত্ত নিরাপদ রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
