রাঙামাটি জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জাসাস নেতা আবুল হোসেন বালি এর পিতা সৈয়দ আহমেদ ইন্তেকাল করেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুছ সাক্ষরিত এক শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম ও সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।