করোনা ভাইরাস আতঙ্ককে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে রাঙামাটিতে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশের নেতৃত্বে শহরে বনরূপা, রিজার্ভ বাজার এবং তবলছড়ি বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কিছু দোকানে মাস্ক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম হাকানোয় ১০ ব্যাসায়ীকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ বলেন, করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে এমন অভিযোগে আমারা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছি এবং ১০ ব্যবসায়ীকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
এসময় তিনি সাধারণ মানুষের প্রতি আহŸান জানান, বাজার নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ আছে অহেতুক আতঙ্কিত হয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ বাজারকে অস্থিতিশীল করে তুলবেন না।
