পার্বত্য জেলা বান্দরবানে সোনালী ব্যাংকের সাত কর্মকর্তা কর্মচারী’ সহ ১৮ জন করোরা আক্রান্ত শনাক্ত হয়েছে। তার মধ্যে বান্দরবান সদরে ৯, নাইক্ষ্যংছড়ি ৩, আলীকদম ৫ এবং রোয়াংছড়িতে ১জন।
সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে শনিবার জেলার ৪৫টি নমুনা পরীক্ষায় ফলাফলে চার উপজেলার ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যায় বেশি। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮২ জনে।
সুস্থ হয়েছেন ৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্ব স্ব প্রতিষ্ঠান লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Previous Articleরাঙামাটির কোভিড-১৯ শনাক্ত বেড়ে ১৫৫
Next Article যে পথ ধরে এলো বাবা দিবসের ভাবনা
