বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে আওয়ামী যুব মহিলালীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বান্দরবানের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যন্ত আশাব্যাঞ্জক । নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়াতন নিশ্চিত করা সম্ভব। সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়ন হলে এই দেশের সামগ্রিক মানুষের উন্নয়ন তরান্বিত হবে। দেশ এখন স্বনির্ভর রাষ্ট্রে পরিনত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশ।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার,যুব মহিলা লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড .সাহনাজ পারভীন ডলি,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, মহিলা আওয়ামীলীগের সভাপতি জোহরা চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,ক্যসাপ্রু,জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন,বান্দরবানে এবারই প্রথম কেন্দ্রীয় নির্দেশনায় যুব মহিলা লীগের কমিটি গঠন হতে যাচ্ছে। কমিটি গঠন হলে যুব মহিলা লীগের মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ তরান্বিত করা হবে।