বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান জেলা স্টেডিয়ামে শান্তিচুক্তির ২৪তম বর্ষপূতি উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রীতি ফুটবল ম্যাচে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলের সাথে পৌরসভা ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা ফুটবল দল ৩-১ গোলে পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান জোনের নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ মঈনুল হক (এএস ইউপি,পিএসসি), পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার সচিব মো. তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক মুজিবুর রশিদ, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়িমংসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
পরে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
