বান্দরবানের বিদ্যুৎস্পৃর্শ হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের বান্দরবান বাজারে পৌর আবাসিক ভবন ভাঙ্গার সময় অসাবধানতা বশত: পিলারের লোহার একটি অংশ বিদ্যুৎ সরবরাহ লাইনের ১১ হাজার ভোল্ট ক্ষমতার তারের উপর পড়লে বিদ্যুৎ স্পৃর্শ হয়ে মোহাম্মদ বশর (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত শ্রমিকের বাড়ি কক্সবাজার জেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ জানান, ভবন ভাঙ্গার কাজ করার সময় পাশ্ববর্তী বিদ্যুৎ সরবরাহ লাইনে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।