বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও পারিবারিক সহিংসতাসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভাবনা শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএসএর হলরুমে উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডা’র সহযোগিতায় বিএনকেএস বাস্তবায়িত ‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্পের আওতায় নারী ও শিশুর প্রতিসহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় বিএনকেএসএর সভানেত্রী নেমকিমবমএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পাইমংথুই মারমা রাজুমং।
এসময় বিএনকেএসএর জিবিভি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর উবানু মারমা’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনকেএসএর কর্মসূচি পরিচালক পেশল চাকমা, ম্যানেজার ক্যবাথোয়াই, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মার্মা, জিবিভি প্রকল্পের প্রজেক্ট অফিসার মুমুরাখাইনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এসময় জিবিভি কর্ম এলাকা ও বান্দরবানের সহিংসতা চিত্র এবং প্রকল্পের অর্জিত সাফল্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন সভায় নারী ও শিশুদের প্রতি ঘটে যাওয়া নানা সহিংসতার চিত্র তুলে ধরা হয়। সভায় ওসিসি”র তথ্য উদ্ধৃতি করে বিএনকেএস জানুয়ারি-২০২১ থেকে আগস্ট-২০২১ সময়কাল ও সেপ্টেম্বর-২০২১ থেকে নভেম্বর-২০২১ সময়কালে সর্বমোট ৩০৮ জন নারী ও শিশুধর্ষণ, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, যৌন নির্যাতনসহ নানা সহিংসতার স্বীকার হয়েছেন বলে জানান।
সভায় বক্তারা বান্দরবান সদর উপজেলা বিএনকেএসএর জিবিভি প্রকল্পটি বাস্তবায়ন করার ফলে কুহালং ও সুয়ালক ইউনিয়নের নারী ও শিশুর প্রতি পারিবারিক সহিংসতা পূর্বে তুলনা অনেকাংশে কমেছে। তবে খেয়াং কমিউনিটি অধুৎষিত এলাকায়সমূহে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে আরো বেশি সচেতনতা জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানান।
