অগ্নিকান্ড মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে পানছড়ি সাবজোনের আয়োজনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এক মহড়া কর্মসূচি শেষ হয়েছে। পানছড়ি সদর বাজারে বৃহস্পতিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এতে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারসহ আগুন নিভানোর বিভিন্ন দিক হাতে-কলমে করে দেখান খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাজেশ বড়ুয়া।
বাজার ব্যবসায়ী ও দর্শনার্থীদের বলছেন, এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন পানছড়ি সাবজোনের ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি জয় নাথ দেব, বাজার উন্নয়ন কমিটির সভাপতি হেদায়েত আলী তালুকদার।
