নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ।।
বান্দরবানে ট্রাকের চাপায় মা-মেয় দুজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহেদ মিয়া সাহেবের স্ত্রী আমেনা বেগম (৩৩) এবং প্রতিবন্ধী কন্যা শিশু আয়েশা মনি (৫)।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কালাঘাটার ফান্সিঘোনায় ট্রাকের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে।
তারা দুজন ফান্সিঘোনার একটি ভাড়া বাসায় বসবাস করতো। নিহত আমেনা বেগম স্থানীয় একটি মাদ্রাসায় রাঁধুনী হিসাবে কর্মরত ছিলো। এ ঘটনায় স্থানীয়রা গাড়ীটি জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ট্রাক নং- (টিএস) লট নং-৭২। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ট্রাক চাপায় মা-মেয়ে দুজন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহতের স্বামীকে খবর দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
