বান্দরবানে পাথর বোঝাই ট্রাক চাপায় প্রাণ গেল এক নারীর। নিহতের নাম কৃঞ্চা রানী দে (৫৫)। তিনি বান্দরবান সদরের ৩নং ওয়ার্ডের রোয়াংছড়ি বাসস্টেশনের বাসিন্দা। রোববার সকালে বান্দরবান সদরের হিলভিউ হাসপাতালের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে কৃঞ্চা রানী দে বাসা থেকে বের হয়ে ঔষধ কেনার জন্য বাজারে আসে । বাজারে বিভিন্ন কাজ শেষে হিলভিউ হাসপাতালের সামনে এসে রাস্তা পারাপারের সময় একটি পাথর বোঝাই ট্রাক কৃষ্ণা রানী দেকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই মৃত্য হয় ওই নারীর।
দুর্ঘটনায় খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিলে ও ট্রাকের চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক মো. হেলাল জানান, রাস্তা পারাপারের সময় কৃষ্ণা রানী দে নামে এক মহিলার মৃত্যু ঘটেছে এবং এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের হেফাজতে আনা হয়েছে।
এদিকে, রমজানের মাসে সকালের শুরুতেই জেলা সদরে এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা দুর্বল থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।