ইয়াছিনুল হাকিম চৌধুরী, বান্দরবান ॥
বান্দরবান প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বান্দরবান প্রেসক্লারের মিলনায়তনে কেক কাটা, স্মৃতিচারণমূলক বক্তৃতামালা ও বান্দরবানের গুণীজন সম্মাননাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু এর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অন্ষ্ঠুানের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাদশা মিঞা মাস্টার, সাবেক সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সাবেক সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিলন চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি মো. নাছিরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, কোষাধক্ষ্য মো. মুছা ফারুকীসহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক যুগ্ম সচিব মো. বজলুর রশীদ এর উপস্থিতিতে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হয়েছে।
সাংবাদিকতা ও বান্দরবান প্রেসক্লাব স্থাপনে বিশেষ অবদান রাখার জন্য মো. বাদশা মিঞা মাস্টার, দানশীল ব্যক্তি হিসেবে কাজল কান্তি দাশ, মহান স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম খ্যাতি অর্জন কারি ইউকেচিং বীর বিক্রম পরিবার ও রতœাগর্ভা মা হিসেবে প্রাক্তন শিক্ষিকা পাইলুং চিং মারমাকে সম্মাননা প্রদান করেন বান্দরবান প্রেসক্লাব।
