রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সোমবার রাতে শফিপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য আ. কাদের হাওলাদার’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচ প্রু মারমা, সহ-সভাপতি আবু মুছা, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সর্দার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফোরকান হোসেন মুন্না, সাবেক প্রচার সম্পাদক মাসুম তালুকদার, শফিপুর সদর জামে মসজিদের সভাপতি মোঃ আউয়াল হোসেন, শফিপুর পুলিশিং কমিটির উপদেষ্টা আঃ মান্নান, আজিজ মাতব্বর, মোঃ নিজাম উদ্দীন, মোঃ আহাম্মদ আলী, মোঃ বাদল গাজি, সিদ্দিক শেখ, নান্টু মিয়া, আবু জাফর খন্দকার প্রমুখ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সর্দার আগামি জাতীয় নির্বাচনে পার্বত্য এলাকার শান্তির জন্য দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য সকলকে আহবান জানিয়ে তিনি বলেন, ‘১, ২, ও ৩নং ওয়ার্ডে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে যা অতীতে কোনও সরকার করেনি।’
ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ কামাল হোসেন আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের ছোয়া এই দুর্গম পাহাড়ি এলাকা গুলোতেও লেগেছে। এসময় তিনি কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের নামও উল্লেখ করে বলেন, ‘বাঙ্গায়ালহালিয়া বাজারে ৩৭ লক্ষ টাকার মসজিদ নির্মাণ, ২ ও ৩ নং ওয়ার্ডে ২টি প্রাধথমিক বিদ্যালয়, চেয়ারম্যান টিলায় আরসিসি সড়ক, কাকড়াছড়ি ও নাইক্ষ্যছড়া বিদ্যুৎ সংযোগ সহ শতশত উন্নয়ন প্রকল্প এই এলাকার মানুষের জন্য আওয়ামীলীগ সরকার দিয়েছেন। কিন্তু, দুঃখের বিষয় অবৈধ অস্ত্রের মুখে পার্বত্যবাসীকে জিম্মি করে জোর করে একটি গোষ্ঠি পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে।’
