রাজস্থলী প্রতিনিধি ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই জোনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কাপ্তাই জোনের অধীনে বাঙ্গালহালিয়া ক্যাম্পের উদ্যােগে ক্যাম্প প্রাঙ্গণে এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার জাহিদ।
এতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সেনা অফিসার মেজর ওমর, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কবির, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া সহ বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিনা ভোটে নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী গণমাধ্যমকর্মীগণ।
প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল জাহিদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। হামলা মামলা, চাঁদাবাজি ও অস্ত্র দিয়ে জনগণের সেবক হওয়া যায় না। ভিন্ন মতাদর্শের যেকেউ প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ফলে কাউকে হুমকি, অস্ত্রের জোর প্রদর্শন, খুন গুমসহ নির্বাচনী আচরণবিধি বেআইনি কোন কাজ করা যাবে না। আগামী ২৮ নভেম্বর রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ইউপি নির্বাচনে নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা কাপ্তাই জোনের সকল সেনা সদস্যরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। এটাই মনে করবেন অস্ত্রধারী সন্ত্রাসী যে হোক না কেন তাদের প্রতিহত করা হবে। এলাকার শান্তি মানে উন্নয়ন। সন্ত্রাসীদের আনাগোনা দেখলে আমাদের খবর দিন। আমরা যে কোনও পরিস্থিতি মোকাবেলায় সর্বদায় প্রস্তুত। তাই আগামী নির্বাচনে শান্তিপূর্ণভাবে যাতে ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে।
