রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার পরিষদ কার্যালয় এই সেবা কেন্দ্র চালু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কামাল হোসেন, ক্যাসিং হ্লা মারমা, ইখ্যাইচিং মারমা।
এসময় বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, অত্র ইউনিয়নের জনসাধারণ যাতে ভোগান্তির শিকার না হয় তাই ইউনিয়ন পরিষদেই তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি, শুধু তাই নয় যেকোন সুযোগ সুবিধা যেন ইউনিয়নবাসি ভোগ করতে পারে তাই এব্যাপারে বর্তমান ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর।
