‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানে বাঘাইছড়িতে শুরু হয়েছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উন্নয়ন মেলার আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঘাইছড়ি উপজেলা উপ-কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহাম্মদ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদিম সারোয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা।
উন্নয়ন মেলায় বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইর্নচাজ মোঃ আমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা, প্রেস ক্লাব উপদেষ্টা গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সবুর, কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল ইমরান।
