বাঘাইছড়ি উপজেলাধীন উপজেলা সদরে ২৭ বিজিবি তথা মারিশ্যা জোন বিনামূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাঙ্গণে যাত্রী ছাউনিতে এই চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। মারিশ্যা আওতাধীন ২৭ বিজিবির আয়োজনে দুস্থ ও গরীব রোগীদের বিনামূল্য চিকিৎসা প্রদান করা হয়।
২৭বিজিবি মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপটেন মোঃ আল আমীন উপস্থিত থেকে অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা প্রদানকালে বলেন, পাহাড়ের জনমানুষের সুচিকিৎসায় কাজ করছে মারিশ্যা জোন। ভবিষ্যতেও দুর্গম পাহাড়ের মানুষের পাশে থাকবে মারিশ্যা জোন।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম মারিশ্যা জোন কর্র্তৃক দুস্থ অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের ভূয়সী প্রশংসা করেন।