বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে সাত হাজার ১৪০টি আম ও লিচু চারা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। রবিবার সকালে বাঘাইছড়ি জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গণে এসব চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম ধাপে ৬ হাজার এবং দ্বিতীয় ধাপে ৭ হাজার ১৪০টি সহ মোট ১৩ হাজার আম ও লিচুর চারা রাঙামাটি জেলা পরিষদ বিতরণ করেন।
