বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুর উদ্দিন রাজুর উদ্যোগে দিনমজুর অসহায় ১৫০ পরিবারের মধ্যে সোমবার ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল,তেল, পিয়াজ,আলু, লবন, সাবান রয়েছে।
পৌরসভা বটতলি, জিওয়ানব্লক, এফব্লক, মাদ্রাসা পাড়া,হাজি পাড়া, মুসলিমব্লক, পুরান মারিশ্যা, উগলছড়িসহ বিভিন্ন এলাকায় জীপ গাড়ী নিয়ে এই ত্রাণসামগ্রী বিতরন করেন।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্মসাধারন সম্পাদক ইউনুছ মানিক, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক ইমরান হোসেন জুমান, সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
