মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে করোনার প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারে পথচারীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এবং বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
এ সময় মাস্ক বিহীন ঘোরাঘুরি করায় বেশ কয়েকজন পথচারীকে ৫ শত টাকা করে জরিমানা আদায় করা হয় এবং বেশ কিছু বিপণী বিতান ও সেলুনকে হ্যান্ড স্যানিটাইজার না থাকায় সতর্ক করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলামকে করোনা সচেতনতায় মাইকিং করতে দেখা যায়।
এরই মধ্যে সাজেকসহ উপজেলার সকল পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি সকল প্রকার জনসমাগম ধর্মীয় সভা ও সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
