বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার বাঘাইছড়ির ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নে জ্যোতিময় কার্বারি পাড়ার সি-ব্লক এলাকায় আগুনে পুড়েছে ভাগ্যধন চাকমার বসতঘর। শনিবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত অগ্নিকান্ডের সূত্রপাত হয় রান্নাঘরের আগুন থেকে। এলাকাবাসী ও বাংলাদেশ সেনাবাহিনী প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘরের আসবারপত্র, কাপড়চোপড়সহ সব ধরণের মালামাল পুড়ে যায়। এতে চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পরিবার।
এদিকে বাঘাইছড়ি উপজেলাতে ফায়ার স্টেশন না থাকায় জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে, তাই অতি তাড়াতাড়ি ফায়ার স্টেশন স্থাপনের জন্য দাবি জানান স্থানীয়রা।
