বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে প্রথমবারের মতো আধুনিক মানের জিমনেসিয়াম মাল্টি ফিটনেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে চৌমুহনীস্থলে হাজী মুন্সী মিয়া মার্কেট ভবনের তৃতীয় তলায় প্রথমবারের মতো আধুনিক মানের জিমনেসিয়াম বাঘাইছড়ি মাল্টি ফিটনেস ক্লাবের উদ্বোধন করা হয়।
এসময় হাজী মোঃ মুন্সী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভুইঁয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, ১৮ আনসার ব্যাটালিয়নের সিও মো. সোহাগ পারভেজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মী।
বাঘাইছড়ি মাল্টি ফিটনেস ক্লাবের উদ্যোক্তা মোহাম্মদ ওমর অতিথিবৃন্দকে স্বাগতম জানান এবং পুরো জিমনেসিয়াম ঘুরে দেখান। মোহাম্মদ ওমর জানান, উপজেলার চৌমুহনীতে অবস্থিত হাজী মুন্সী মিয়া মার্কেটে অবস্থিত আধুনিক মানের মাল্টি ফিটনেস ক্লাবে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে। যুব সমাজকে মাদকের আসক্ত থেকে ফিরিয়ে আনার জন্য ফিটনেস ক্লাবের মূল উদ্দেশ্য।
