শুভ্র মিশু ॥
রাঙামাটি বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫জুন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশন ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই তফসিলে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এই নির্বাচনে রিটার্নিং অফিসের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭মে, মনোনয়নপত্র বাছাই ১৯মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫জুন।
