বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে বাঘাইছড়ি ইউনিয়নে বটতলা কমিউনিটিং সেন্টারে ৫১তম সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলার সহ-সভাপতি ডা. সুমতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন জেএসএস বাঘাইছড়ি থানা শাখার সদস্য মন্তুু চাকমা।
এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সদস্য পুলক জ্যোতি চাকমা, জেএসএস বাঘাইছড়ি থানা শাখার সদস্য ধন বিকাশ চাকমা, প্রত্যাগতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিলীপ চাকমা, জনপ্রতিনিধিদের পক্ষে সারোয়াতুলী ইউনিয়ন পরিষদের সদস্য- অমূল্য রতন চাকমা(মেম্বার) খেদারমারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জ্ঞান আলো চাকমা(মেম্বার), বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিলীপ চাকমা(মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য রাশিকা চাকমা,অনিক চাকমা, সদস্য যুব সমিতি বাঘাইছড়ি থানা শাখা। সভাপতিত্ব করেন সুশীল তালুকদার, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক। বিভিন্ন ইউনিয়ন থেকে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
