নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে মুজিবশত বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সালমা ফেরদৌস। বুধবার দুপুরে তিনি উপকারভোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপকারভোগীরা জানান, তারা সকলে পরিবার পরিজন নিয়ে ভাল রয়েছেন। স্বপ্নের বাড়ি করে দেয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়া ইউএনও বাইশারী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, বিদ্যালয়, পাড়াকেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মো. আলম, ইউপি সদস্য আবু তাহের, বেলাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
