নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
স্থবির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাবেক খেলোয়াড়দের নিয়ে অবশেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ক্রীড়া সংগঠন খেলোয়াড় সমিতির আত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির উম্মোচন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানী। এছাড়া ফুটবল থেকে অবসরে যাওয়া বাইশারী ইউনিয়নের সাবেক খেলোয়াড় এসএম আক্তারুজ্জামান, মো. ইউনুছ, শামশুল আলম উপস্থিত ছিলেন।
সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে নুরুল কবির রাশেদকে সভাপতি জাহেদুল আলম রুবেলকে সাধারণ সম্পাদক ও মুফিজুর রহমানকে ক্যাশিয়ার নির্বাচিত করা হয়েছে।
অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে রেজাউল হক ভূট্টো, সহ সভাপতি আমিনুল হাকিম, প্রুলামং মার্মা, মোস্তফা কামাল, বেলাল উদ্দিন, সহ সাধারন সম্পাদক মো. ইউনুছ, ক্যাছিও মার্মা, মো. জাফর আলম, ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, রফিকুল ইসলাম, মুমিনুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক তাহের মুর্শেদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান ওয়াহেদ এবং সদস্য পদে আছেন- এনামুল হক, মো. শফি, আবু হুবাইব, মো. ইলিয়াছ, নুরুল আমিন, নুরুল আলম লেডু, কুকছিং মার্মা, থোয়াইচামং চাক, আব্দুল হামিদ, আমির হোছাইন, সিরাজুল ইসলাম সিরু, শাহাব উদ্দিন ও মো. ইসমাইল বকুল।
