বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের বর্তমান সাংসদ পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সমর্থনে রবিবার বিকালে পুরাতন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় আয়োজিত সভার সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলম কোম্পানি।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নতির উচ্চতর শিখরে পৌঁছিয়েছেন। বর্তমানে বাংলাদেশ বিশ্বের মাঝে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এসব কিছুর অবদান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আজগর আলী, আওয়ামীলীগ নেতা শাহাবউদ্দিন, জলিলুর রহমান, সেচ্চাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক এন কে রাশেদ, ক্রীড়া সম্পাদক একরামুল হক রাজু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সকলেই আগামী সংসদ নির্বাচনে বাবু বীর বাহাদুরের হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার সমর্থনে একসাথে কাজ করার জন্য সকলকে আহবান জানান।
