খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হল রুমে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শানে আলম, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার জিনিয়া চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা প্রমুখ। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীর প্রতি বিশেষ নজর দেয়ার আহব্বান জানান।
Previous Articleগল্পটা এক ‘গ্রন্থকুটির’র
Next Article লামায় ১০ ইটভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা
