বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি পৌর শাখার সদস্য আবুল বশর বুধবার সকাল ১০.৪৫ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মনসুর আলীসহ পৌর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। রাঙামাটি পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ ফারুক পিন্টু প্রেরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।
Previous Articleরাজস্থলীতে মতবিনিময় সভা ও গণশুনানি
Next Article ‘ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদ সর্মথন করে না’
