জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোতে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ^প্রামাণ্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি অর্জন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি বঙ্গবন্ধুর ভাষ্কার্যের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। র্যালি শেষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এসএম শফি কামাল’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোন কমান্ডার রেদুয়ানুল ইসলাম, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক ড.প্র্রকাশ কান্তি চৌধুরী।
জেলা প্রশাসন আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয়- জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা তথ্য অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা প্রানী সম্পদ বিভাগ, জাতীয় মহিলা সংস্থা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় , শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল আলী একাডেমী, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানি একাডেমী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা, রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট, রাঙামাটি টেক্সটাইল, নাসিং ইনস্টিটিউট, পিটিআই, এলজিইডি, সড়ক ও জনপদ অধিদফতর, সওজ কারখানা বিভাগ, বাংলাদেশ সুগার এন্ড গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বেতার, বার্তা সংস্থা, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্ল¬াস্ট, পরিবার পরিকল্পনা বিভাগ, আশিকা মানবিক উন্নয়ন সংস্থা, প্রোগ্রেসিভ, বনশ্রী নারী উন্নয়ন ফাউন্ডেশন, জুম ফাউন্ডেশন, টংগ্যা, মোনঘরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর ।
