রাঙামাটির লংগদু উপজেলার বরাদম বনবিহারের উদ্যোগে বৈসাবি ও বাংলা নববর্ষ উৎসব উপলক্ষে সপ্তাহ ব্যাপী আয়োজিত বিভিন্ন প্রকার গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার বরাদম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বৈসাবি উৎসব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বরাদম বি’টিম ২-০গোলে বরাদম সি’টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ।
বৈসাবি উৎসব উদ্যাপন কমিটির প্রধান বরাদম বনবিহারের অধ্যক্ষ ভদন্ত সুগত লংকার ভিক্ষু এর সভাপতিত্বে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, মাইনীমুখ ইউপি সাবেক মহিলা মেম্বার ফাতেমা জিন্নাহ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন এসময় উপস্থিত ছিলেন প্রমূখ।
শেষে অতিথিগন বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
