বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কর্মসূচী উপভোগ করার পাশাপাশি এই সময় ৭০ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ৩০ জন নারীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ ২০০০ টাকা করে বিতরণ করা হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এইসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন মিয়াসহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা নির্বাহী অফিসার,বনবিভাগ,মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের প্রতিনিধিরা।
দিনটি উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রার্থনার আয়োজন করা হয়। সেই সাথে এতিমখানাগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
Previous Articleবঙ্গমাতার জন্মদিন পালন কাপ্তাইয়ে
Next Article নতুন প্রেসক্লাব থেকে আরো ৬ সাংবাদিকের পদত্যাগ
