নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাঙামাটি জেলা পর্যায়ের খেলায় লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে লংগদু উপজেলা বনাম রাজস্থলী উপজলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে রাজস্থলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানায়, আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ভালো খেলার কারণে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আগামীতে বিভাগীয় পর্যায়ও ভালো খেলতে যাবে আশা করি।
