রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ্ব ১৫ ফুটবল ও ক্রিকেট প্রীতি টুর্ণামেন্টে ফুটবলে রাঙামাটি জেলা দল এবং ক্রিকেটে ডিপিএস এসটিএস স্কুল দল জয়ী হয়।
সোমবার সকালে রাঙামাট মারি স্টেডিয়ামে আয়োজিত প্রীতি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত ডিপিএস এসটিএস স্কুল অতিথি দল হিসেবে মুখোমুখি হয় রাঙামাটি দলের বিপক্ষে। ডিএসএস স্কুলের অনুর্ধ্ব ১৫ ক্রিকেট দল এবং ফুটবল দল রাঙামাটি জেলার অনুর্ধ্ব ১৫ ফুটবল ও ক্রিকেট দলের মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে দুই দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: শফিউল আজম। এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ন কবীর, সদস্য মো: সেলিম, সদস্য রমজান আলী ও ক্রীড়া সংগঠন প্রিয় চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আজম বলেন, ঢাকা এবং রাঙামাটির ক্ষুদে খেলোয়ারদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং খেলা সম্পর্কে মতামত ও ক্রীড়াজ্ঞান আদান প্রদানের জন্য এমন আয়োজন করা হয়েছে।
