রাঙামাটিতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করেছেন রাঙামাাটি জেলা প্রশাসন। জেলার দুর্গম উপজেলা বিলাইছড়ির প্রত্যন্ত ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯০ জন দরিদ্র ছাত্র-ছাত্রীকে বিনা মূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ এসময় শিক্ষার্থীদের হাতে স্কুল সামগ্রী তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির, ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চংগ্যা, ফারুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন তঞ্চংগ্যা।
উল্লেখ্য, রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস কার্যক্রম শুরু করা হয়েছে।
