নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠন।
বান্দরবান প্রেস ইউনিটির সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার,বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মংসানু মারমা, সাংবাদিক ফজলে এলাহীর সাথে সংহতি প্রকাশ করে বলেন, কোন সংবাদ যদি কারো গাঁয়ে লাগে তারা প্রতিবাদ করতে পারতেন,কিন্তু সেটা না করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির চেষ্টা অনুচিত,অনভিপ্রেত এবং অপ্রয়োজনীয়। এর মাধ্যমে সাংবাদিকদের কাজের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা এবং গণমাধ্যমের টুটি চেপে ধরার অপপ্রয়াস চালানো হচ্ছে,যা অনৈতিক।’
তারা অবিলম্বে মামলার চেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
