১.
এমন কপাল নিয়ে বলো
জন্মায় ক’জনে
একটা শহর তোমাকে
আমার তুমি হিসেবেই চেনে!
২.
চুমু ছাড়া আর কোন
মারনাস্ত্র নেই আমার,
যা দিয়ে ঘায়েল করা যায়
তোমার পাষাণ পাঁজর !
৩.
পাখি হতে চায় মন
হতে পারি আর কই
ডানা ঝাপটানোর সাহসও নেই
তাইতো তোমাদের শহরের
এক কোণায় চুপচাপ পড়ে রই !
৪.
না হয় একটা পুরো শহর
কিংবা সমগ্র জনপদ
জানলই ‘তুমি আমার’
কি আর ভয় তাতে?
ভালোবেসে না হয়
কিংবদন্তীই হলাম
ছোট্ট এক পার্বত্য শহরে!!!
(কবিতায় ব্যবহৃত ছবির আলোকচিত্রী শুভ্র মিশু)
