দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা প্রকাশ করেছেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম লাভলু এবং সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
বিবৃতিতে তারা আরো বলেন, ‘সংবাদপত্র এবং সাংবাদিকের কন্ঠ রোধ করা কখনো কাম্য নয়। কিন্ত আজ কেউ কেউ নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই কাজ করে যাচ্ছে। রাঙামাটি পার্বত্যঞ্চলের সাংবাদিকতার সাহসী যোদ্ধা ফজলে এলাহী অতীতেও যেমন তাঁর লেখনীতে সত্য প্রকাশ হতে বিরত ছিলেন না, ভবিষ্যতেও মামলা-হামলার ভয়ে তিনি তাঁর নীতি ও আদর্শে অবিচল থাকবে বলে আমরা বিশ্বাস করি।’
