রিকোর্স চাকমা ॥
রাঙামাটিতে সুফলভোগী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘ইকোসেফ’ প্রকল্পের জীবিকায়ন সুফলভোগীদের মাঝে নগদ চেক বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট। শনিবার সকালে কাপ্তাই উপজেলায় ৪২ জন সুবিধাভোগীকে ৩০ হাজার করে ১২লক্ষ ২৬ হাজার টাকা এবং দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে নাড়াইছড়ি কমিউনিটির ৬৬ জন সুফলভোগী পরিবারকে ১৯ লক্ষ ৮০ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়েছে।
রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি রেড ক্রিসেন্টের ভাইস- চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির সদস্য ঝর্ণা খীসা, কার্যনিবার্হী কমিটির ও আজীবন সদস্য দানবীর চাকমা,ইকোসেক ফোকাল মোঃ বাকি বিল্লাহ, এডমিন অফিসার আহম্মদ আলী, ফিন্যান্স অফিসার জিপু হাসান, ইউনিট লেভেল অফিসার, সদস্য মনোয়ারা বেগম, এপিও মনজুর করিম, ইকোসেফ ফিল্ড অর্গানাইজার অফিসার মেজবা উদ্দিন, ওয়াস ফিল্ড অফিসার রাসেল রানা ও মিনু চিং মারমা সহ রেড ক্রিসেন্টে’র কর্মকর্তা -কর্মচারী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
