বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে পাহাড়ী শারীরিক প্রতিবন্ধী নারীকে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একি সঙ্গে হত্যাকারীদের ১ লাখ টাকা করে অর্থদÐ অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: এহসানুল হক। রোববার আদালত রাষ্ট্রপক্ষের ১৫ জন্য স্বাক্ষীর জবানবন্দিতে এই রায় দেন।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের আলীকদম উপজেলার আমতলী অসুথু ত্রিপুরা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে পাহাড়ের ঢালুতে ঢাক্রুন গাছের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাকাচিং তঞ্চঙ্গ্যা নামে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করে পুলিশ। আলীকদম থানায় অপমৃত্যু মামলা নং-৭, তারিখ-২৫/১১/২০১৮খ্রি: রুজু হয়। কিন্তু পরবর্তীতে পুলিশ বিস্তারিত তথ্যের ভিত্তিতে আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- আলীকদম থানা নং-০৩, তারিখ-১৫/০৪/২০১৯। পরে রাষ্ট্রপক্ষের নারী ও শিশু আদালতে মামলা নং-৩৬/২০১৯ (জি.আর মামলা নং-১১৯/২০১৯।
উক্ত মামলায় পুলিশ পুলিশ সন্দেহ জনক ৩ আসামীকে গ্রেফতার করে। দীর্ঘ শোনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: এহসানুল হক ১৫ জনের স্বাক্ষী এবং উভয়পক্ষের আইনজীবির বক্তব্য শুনে ২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে। একি সাথে দÐপ্রাপ্তদের ১ লাখ টাকা করে অর্থদÐ, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে ১ জন আসামীকে বেখসুর খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- আলীকদমের জ¦লন্তমনি পাড়ার বাসিন্দার জয়কুমার তঞ্চঙ্গ্যা (৩৫) এবং আমতলী পাড়ার বাসিন্দার যহন ত্রিপুরা (৪৩)। অপরদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় আবুমং কার্বারী পাড়ার বাসিন্দার ত্রিমথীয় ত্রিপুরা (২৫) কে বেখসুর খারাদ দিয়েছেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির বেদারুল আলম জানান, ২০১৮ সালের একটি হত্যা মামলায় আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড এব ১ জন আসামীকে বেখসুর খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। দÐপ্রাপ্তদের ১ লাখ টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
