জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়ার উপর হামলার ঘটনার দুদিন পর পুলিশ পৌর মেয়র রফিকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা গ্রহন করেছে। এর আগে এই ঘটনায় মামলা নিতে সদর থানার বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেছিল জেলা আওয়ামীলীগ। মামলায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, তাঁর ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ ১২ জনের নাম উল্লে¬খ করে আরো ৯/১০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার মামলা নং ১,তারিখ-০৩-০৮-২০১৭ইং দায়েরকৃত মামলার বাদী জেলা শ্রমিক লীগের আহবায়ক জানু সিকদার অভিযোগ করেন, দাবিকৃত চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় গত ১ লা আগষ্ট শোক র্যালী থেকে ফেরার পথে আসামীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে ফেলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনলে অবস্থা অবনতি ঘটায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
Previous Articleউপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার বর্বরতা !
Next Article খাগড়াছড়িতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আজ