খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের পাঞ্জাবী টিলা এলাকায় নিজ বাড়ির নীচে লোঙা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল বাসার (৩৮) ওই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। পেশায় কাঠ মিস্ত্রি মো. আবুল বাশার তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
মাটিরাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
