আরমান খান, লংগদু
রাঙামাটির লংগদু উপজেলায় নৌকা চড়তে গিয়ে স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার। নিহত কিশোরীর নাম সাদিয়া আক্তার। সে রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী।
বুধবার বিকেলে মাইনীমূখ বাজার এলাকায় দাদীর দাফন শেষে মাইনী নদীতে ফুফাতো বোনের সাথে নৌকা চড়তে গিয়ে স্রোতে নৌকা ডুবে নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন নিখোঁজের খবর শুনে অনেক খোজাখুজির পর রাত ৯টার দিকে প্রায় ৬০ থেকে ৭০ গজ দুরে উদ্ধার করে।
মাইনী বাজারের স্থানীয় বাসিন্দা এবিএস মামুন জানান, গতকাল সাদিয়ের দাদীর মৃত্যুর খবর শুনে পুরো পরিবার আজ মাইনীতে আসে। দুপুরে দাদীর জানাজা শেষে ফুফাতো বোনের সাথে নৌকা চড়তে গিয়ে স্রোতে নৌকা ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরপর দুটি মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল জানান, দাদীকে কবর দেয়ার পর ফুফাতো বোনের সাথে নৌকা চড়তে গিয়ে স্রোতে নৌকা ডুবে সাদিয়ে ও তার ফুফাতো বোন নদীতে তলিয়ে যায়। সাদিয়ার ফুফাতো বোন পাড়ে উঠতে পারলেও সাদিয়া স্রোতে ভেসে যায়। নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, আমরা বিষয়টি শুনেছি। মাইনী নদীতে স্রোতে তালিয়ে গিয়ে সাদিয়া নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে। পরিবারের সাথে আলোচনা করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
