পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সদর বাজার থেকে ইয়াবাসহ আলম শাহ (১৮) নামে এক যুবককে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। বুধবার তার কাছ থেকে দেড় হাজার পিস ট্যাবলেট উদ্ধার করে। এই বিষয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বাজারস্থ পুলিশ বক্সের সামনের তিন রাস্তার মোড় দিয়ে এক ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগ পিঠে ঝুলিয়ে বাজারে প্রবেশ করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে থামতে বললে, সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে। সে নিজেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার ২নং হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড-এর মৃত সাব্বির আহম্মদের ছেলে আলম শাহ বলে পরিচয় দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ইনচার্জ আনচারুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
