পার্বত্য শহর রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত ও পরিচালিক পলওয়েল কটেজ এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার সকালে পলওয়েল কটেজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পলওয়েল কটেজ উদ্বোধন শেষে আইজিপি বলেন, পাহাড়ের পর্যটনের উন্নয়নে সরকারি, বেসরকারি উদ্যোগের পাশাপাশি পুলিশও কাজ করে যাচ্ছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এই জেলার উন্নয়নে পুলিশ কাজ করছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই অঞ্চলের পর্যটনের উন্নয়নে পুলিশ ভূমিকা রাখবে। এর আগে পলওয়েল পার্ক এলাকায় আইজিপি এসে পৌঁছুলে তাঁকে রাঙামাটি পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
পুলিশের আইজিপি বিকেলে রাঙামাটির বিশেষ আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, পরদিন তিন পার্বত্য জেলার বিশিষ্টজনপদের সাথে আরেকটি বিশেষ আইনশৃংখলা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তারও উপস্থিত থাকার কথা রয়েছে।
