সরকারি নির্দেশনা অমান্য করে রাঙামাটির আবাসিক হোটেলে পর্যটক রাখায় তিন হোটেল ও ৮ পর্যটককে জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরজুরে আবাসিক হোটেল ও পর্যটন স্পটে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুর রহমানের নেতৃত্বে একটি মোবাইল কোর্টের টিম।
টিমটি শহরের বনরূপা,পৌরসভা এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা,দোয়েলচত্বর, পর্যটন-ঝুলন্ত ব্রিজ এবং রিজার্ভ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এতে পর্যটক রাখার অপরাধে তিনটি হোটেল মালিককে ১৩,০০০ টাকা, হোটেলে অবস্থানরত ৪ পর্যটককে ২৪০০ টাকা,পর্যটন ঝুলন্ত ব্রিজে ভ্রমণে যাওয়া ৪ পর্যটককে ৪০০০ টাকা জরিমানা করেন।
যার মধ্যে হোটেল পৌরসভার এলাকার আবাসিক হোটেল ডি মারিয়াকে ৫হাজার টাকা, হোটেল সাংহাই ইন্টারন্যাশনালকে ৫হাজার টাকা, পুরাতন বাসষ্টেশন এলাকায় হোটেল আল হাসানকে ৩হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পর্যটক রাখার অপরাধে এবং হোটেল গুলোতে অবস্থান করা চার পর্যটককে ৬শত টাকা করে ২৪শত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, করোনা সংক্রামণ রোধে গত ৩১মার্চ থেকে সকল পর্যটন স্পট বন্ধ রাখা এবং আবাসিক হোটেলগুলোতে পর্যটক না রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, কিন্তু কিছু কিছু হোটেল এই নির্দেশনা মানছেন না তাই আমরা সে সব হোটেলকে জরিমানা করছি, পাশাপাশি পর্যটকদেরও জরিমানা করা হচ্ছে পর্যটন স্পট মুখি হওয়া থেকে নিরুৎসাহিত করতে।
এছাড়াও এইদিন উপজেলা পরিষদের ষ্টেশন ক্লাব সংলগ্ন পুকুরে মাটি কাটার অপরাধে একজনকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
