খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড এ আটকে পড়া এক নারীকে ফেরত পাঠাতে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রামগড় আনন্দপাড়া আবাসিক এলাকা নো মেনস ল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রামগড় ৪৩ বিজিবি কমান্ডার লে.কর্নেল তারিকুল হাকিম জানান, গতকাল থেকে ওই নারীকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ফেনী নদীর নো মেনস ল্যান্ডে দেখা যায়। ওই নারী বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বিজিবি সদস্যরা তাকে বাঁধা দেয়। অন্যদিকে, ভারতে প্রবেশে বাঁধা দিচ্ছে বিএসএফ। বিএসএফ’র দাবী তিনি বাংলাদেশী। কিন্তু বাংলাদেশী কীনা বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাকে বাংলাদেশের ভেতরে প্রবেশে বাঁধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রামগড় বিজিবি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী সম্ভবত মানসিক ভারসাম্যহীন।
Previous Articleবিনা কারণে বের হলেই ফিরতে হচ্ছে ঘরে
Next Article করোনার গ্যাঁড়াকলে চিড়েচ্যাপ্টা মধ্যবিত্ত জীবন
