নির্বাচনের ২৪ ঘন্টা আগেও হামলা-মামলা, ধর পাকড়, ভয়-ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপি’র প্রার্থী মনি স্বপন দেওয়ান। তিনি আরো অভিযোগ করেছেন, দশ উপজেলায় তাদের নেতকর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে তেরটি মামলায় আনুমানিক ৩ হাজার জনকে আসামী করা হয়েছে যার মধ্যে এজাহার ভুক্ত প্রায় ৫শতাধিক।
শনিবার সকালে রাঙামাটি বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সহ উপজাতী বিষয়ক সম্পাদক কর্নেল অবঃ মনীষ দেওয়ান, জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম, সাধারন সম্পাদক দীপু তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপি’র প্রার্থী মনি স্বপন দেওয়ান বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসন অন্তত নির্বাচনের দিন যেন নিরপেক্ষ থেকে কাজ করেন। ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই আহ্বান জানান তিনি।
