নিখোজের দুদিন পর বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী খাল থেকে পর্যটক আরিফুল হাসান ফাহিম (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাব্দুচ সাত্তার জানান, গত বুধবার ঢাকার মিরপুরের হেদায়েত উল্ল্যাহর ছেলে অারিফুল হাসান ফাহিম’সহ ছয় জন ইঞ্জিন নৌকায় করে থানচি থেকে রেমাক্রি ভ্রমনে যান। রেমাক্রি থেকে পর্যটন স্পট নাফাকুম ঝর্ণা দেখতে যাবার সময় পা পিছলে পড়ে গিয়ে রেমাক্রী খালে নিখোজ হন। খবর পেয়ে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। শুক্রবার পোনে চারটায় ঘটনাস্থলের পাশে নিখোজের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানাগেছে, নিহত পর্যটক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে আর্কিটেকচারের ওপর পড়াশুনা শেষ করে একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন।